- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শত বছরের রহিমা বেগম আর নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলার সদ্য সাবেক সেক্রেটারি সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মির্জা সাজিদুর রহমান মামুন’র দাদী দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলাপাড়া নিবাসী মোছাঃ রহিমা খাতুন (১০৩) বছর শনিবার  সকাল ৭টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ কন্যা সন্তান এবং অসংখ্য নাতি নাতনি আত্মীয় স্বজন রেখে গেছেন। শত বছরের বৃদ্ধার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার জানাজার নামাজ আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ভুইগাঁও সরকারি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের  উপস্থিতি ও দোয়া কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন