শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে এর সামনে জরিপ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে ঘাস কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ভোর বেলা নিহত ব্যক্তি ঘাস কাটতে জরিপ মিয়া লেবু বাগানে যান। কিন্তু বাগানের চারিদিকে কাটা তারের বেড়ায় বণ্য শুকুর তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠো ফোনে কল দিলে কল ধরেন নাই তিনি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায় নি। তবে উপজেলার ডুলু বাড়ী এলাকায় আলী আর্জুন নামে একজনের নিকট তিনি ওই বাগান ভাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জরিপ মিয়ার লেবু বাগানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগে কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।
