শ্রীমঙ্গল প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে ইফতার মাহফিল ও নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিব।

প্রেসক্লাবের সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন ও যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার জনগণ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মুহিব উল্ল্যাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কামরুল, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, টি স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসলু আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময় প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা ইফতার মাহফিলে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন