গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অফিসে সাক্ষাৎকালে তাঁরা শিক্ষা, স্বাস্থসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী সিলেটসহ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ ও সামাজিক উন্নয়নে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অনন্য অবদানের প্রশংসা করেন। উপাচার্যও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রশংসা করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
