সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি নাসিম হোসাইনের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। দিন দুপুরে একজন রাজনৈতিক নেতার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুরমার মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এর সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম টাকা ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেছেন এব্যাপারে বিকাশ এজেন্ট নায়েমুজ্জামান কয়েস নামে একজন মামলা করেছেন। অভিযোগ যাছাই বাছাই চলছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন