- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে চাঁদা না দেওয়ায় কানাডা প্রবাসীর জায়গা দখল, স্ত্রী ও ভাইকে মারধরের অভিযোগ 

সিলেটে কানাডা প্রবাসী কুতুব উদ্দিনের স্ত্রী জেরিন বেগম ও তার বড় ভাই বশির আহমদের উপর হামলা ও তাঁদের পারিবারিক জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইমদাদ চৌধুরী, মকসুদ আহমদ, ফজলুল করিমের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আইনগত সহায়তা নিতে এসএমপির জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়ার পথেই গতকাল তেমুখি পয়েন্টে তারা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত জেরিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপালতালে ভর্তি করেছেন।

জেরিন বেগম এ প্রতিবেদককে জানান, গত ১ মার্চ অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে ফজলুল করিম পরিচয়ে তার কাছে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি ও দুই দিনের মধ্য পরিশোধের কথা বলে । এ বিষয়ে প্রশাসনিক সহায়তা চাইলে জমি দখলের হুমকিও দেয় সে। জেরিন জানান, ৫ মার্চ আনুমানিক দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবব পান তাদের মইয়ার চরের বাসার জমিটিতে ৭/৮ জন জনের একটিগ্রুপ দখল নিয়ে মালিকানাধীন নেমপ্লেট লাগিয়েছে। সন্ত্রাসীরা দেয়াল ভাংচুর করছে এবং গাছপালা কেটে নিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের পরিচয় জানার পরও কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ফলে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জেরিন।

বশির আহমদ জানান, গতকাল তারা থানায় জিডি করতে যাওয়ার পথে তেমুখী পয়েন্টে তাদের অটোরিক্সা থামায় কয়েকজন সন্ত্রাসী । কিছু বুঝার আগেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সশস্ত্র হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসিরা পালিয়ে যায়। উপুর্যপুরি আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে যখম হয়েছে এবং জেরিন বেগম ডানহাতে গুরুতর আঘা্ত পেয়েছেন। তিনি বলেন স্থানীয় লোকজন সময়মত এগিয়ে না আসলে সন্ত্রাসীরা তাদের মেরেই ফেলত।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ জানান, কয়েকজন লোক তেমুখীপয়েন্টে দেশীয় অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিল। একটি অটোরিক্সা আসামাত্র তারা তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। হাতে থাকা অস্ত্র দিয়ে তাদের উপর হামলা শুরু করে। তাতক্ষনিক আমিসহ স্থানীয়রা এগিয়ে আসায় তার মারাত্নক ক্ষতির হাত থেকে রক্ষা পান। আমাদের বাধারমুখে সন্ত্রসীরা চলে গেলে গুরুতর আহত মহিলাকে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে থানার ওসি শামসুল হাবিব জানিয়েছেন প্রবাসীর জায়গা দখল ও হামলার খবরটি তারা স্থানীয়সূত্রে জানতে পেরেছেন। অভিযোগ পেলে অপরাধীদের শনাক্তে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযুক্ত বিএনপি নেতা ফজলুল করিম ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন