সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকা থেকে সোহেল আহমদ ও ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম হৃদয়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—নগরের জল্লারপাড়ের মো. সোহেল আহমদ (২০) এবং আখালিয়া নেহারি পাড়ার রবিউল ইসলাম হৃদয় (২৬)।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। (মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট)।
কোতোয়ালি থানা পুলিশ আরও জানায়, মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে গ্রেফতার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
