- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ভাই-ছেলেসহ আটক ৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুর, আমিনুর রহমান আমিন, বদির ছেলে শাওন আরমান এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে তারা সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় বা অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন