ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুসলিম সাহিত্য সংসদ সোলেমান হলে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের সকল উপজেলা ও মহানগরের সকল ওয়ার্ডের প্রতিনিধি, সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকদেরকে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) অ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
প্রতিনিধি সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সহ প্রশাসন, সাংবাদিকদেরক সার্বিক সহযোগিতা কামনা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।
