- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রা মঙ্গলবার

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা মাত্রাতিরিক্ত অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলবাজী নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও লোকদেখানো পদক্ষেপের ক্ষোভ প্রকাশ করা হয়। শীঘ্রই মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক স্থায়ীভাবে অবৈধ ভ্রাম্যমান ব্যবসায়ীদের পূর্ণবাসন করে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

সভায় সিলেট মহানগরীর মশার উপদ্রব বৃদ্ধিতে সংশয় প্রকাশ করা হয়। একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও অন্যদিকে মশার যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে আগামী ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণে সমাবেশ, বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে মহসিন তালুকদার, মোহাম্মদ আব্দুল লতিফ, সালাহউদ্দিন, অনিল দাশ, শ্রীকান্ত দাস, হরিমোহন রায়, নিখিলেশ তালুকদার, সেতু রঞ্জন সরকার, বাছির আহমদ ও ইমান আলী।

সভা থেকে মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রায় সিলেট মহানগরীর সচেতন নাগরিকবৃন্দ সহ সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন