সিলেটে নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা ও সংবর্ধনা

সিলেট নগরের পাঠানটুলায় নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাসুম ইবনে রাজ্জাক (রুমেল) ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন রিপন চৌধুরী।

বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থা ভবিষ্যতে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার নতুন সভাপতি মাসুম ইবনে রাজ্জাক রুমেল বলেন আমাকে যারা সম্মান জানিয়েছেন আমি আপনাদের নিয়ে নিকুঞ্জ এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। আমি আপনি আপনারাসহ একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

শুক্রবার (১৭জুলাই) পাঠানটুলা এলাকার আমানী সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী সজিবুল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন নাথ, মুমিত আহমেদ, মুজিব আহমেদ ও ওসমান আহমেদ।

এতে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সজিবউল্লাহ, শাহ আলম ও কালাম আহমদ; সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম; সহ-সভাপতি বকুল আহমদ খান; সাধারণ সম্পাদক রিপন চৌধুরী; সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম; সাংগঠনিক সম্পাদক আবুল বাশার; সহ-সাংগঠনিক সম্পাদক কদরিস মিয়া; অর্থ সম্পাদক মানিক হোসেন; প্রচার সম্পাদক আল আমিন কাজী এবং সদস্য রফিক মিয়া ও নোমান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও প্রচার সম্পাদক আল আমিন কাজী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন