- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সেলিম আহমদ ফলিক লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তাঁর

এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সেলিম আহমদ ফলিকের জানাযার নামাজ আজ বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন