সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন শুক্রবার

শ্রীহট্ট পুরোহিতমণ্ডলীর পরিচালনায় ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন-সংস্কার কর্ম সম্পন্নের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান আগামী ১৯ জুন শুক্রবার সকাল ৭টা থেকে দিনব্যাপী অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কালীবাড়িস্থ দিশারী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

যে কোনো ব্রাহ্মণ সন্তান ও স্থানাভাবের কারণে অথবা আর্থিক অস্বচ্ছলতার জন্য যে সকল ব্রাহ্মণগণ তাদের সন্তানদের উপনয়ন সংস্কার করতে পারেননি, তাদেরকে উপনয়ন ধারণের জন্য নিম্ন মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: সভাপতি নবীন কুমার ভট্টাচার্য্য (গণেশ); মোবাইল: ০১৭১১-৪৪৯৬৩৫, সাধারণ সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য্য; মোবাইল: ০১৭১২-৫৭৮০৭৪।

অনুষ্ঠানে সর্বস্তরের সনাতনীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন