সিলেট জেলার মোগলাবাজার থানাধীন সুরমা তীরের বেদে পল্লী (STBP) ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য খলিলুর রহমান এর রিফাতপুরস্থ বাড়ীতে হামলার খবর জানা গেছে। মূলত বেদে পল্লীর সদস্যরা অত্যান্ত ক্ষুদ্র জনগোষ্ঠী, অসহায় এবং মানবেতর জীবনযাপন করে। যার জন্য বর্ণিত খলিলুর রহমান তিনি উক্ত বেদে পল্লীর সদস্য হন। উক্ত বেদে পল্লীর লোকজনকে তিনি নিজের সাধ্যমত এবং সমাজের অন্যান্য দানশীল ব্যক্তিদের নিকট হইতে আর্থিক সাহায্য আনিয়া উক্ত বেদে পল্লীকে দিতেন। যার দরুন উক্ত খলিলুর রহমান তিনি স্থানীয় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ (BAOL) উগ্রপন্থী সন্ত্রাসীদের চক্ষুশুলে পড়ে যান।
উক্ত উগ্রপন্থী সন্ত্রাসীরা উক্ত খলিলুর রহমানকে ইসলাম পরিপন্থী কাজ করিতেছেন বলিয়া জানায়। যাহার পরিপ্রেক্ষিতে বিগত ২৭/০৩/২০২৫ ইংরেজী তারিখ দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় উগ্রপন্থী সন্ত্রাসী নেতা মাওলানা শামীম আহমেদ মাদানীর নির্দেশে ৫/৬ জন সশস্ত্র পাঞ্জাবি পড়া লোক উক্ত খলিলুর রহমানের বাড়ীতে হামলা চালায় এবং উক্ত খলিলুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে পিঠিয়ে আহত করে। পরবর্তীতে আহত খলিলুর রহমান কে প্রতিবেশীরা চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সর্বশেষ সূত্র মতে জানা যায় উক্ত খলিলুর রহমান ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।