সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব শুরু ২ জুন

ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব সিলেট সিটি কর্পোরেশেনের ৮নং ওয়ার্ডে অবস্থিত করেরপাড়াস্থ ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ২ জুন মঙ্গলবার বিকেল ৪টা ২১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ বাবার মঙ্গলঘট স্থাপন, বিকেল ৪টা ৩১ মিনিটে শ্রীমদ্ভাগবত পারায়ন, পরিবেশনায় গীতা সংঘ; করেরপাড়া, সিলেট।সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বিশেষ প্রার্থনা। পরিবেশনায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ, করেরপাড়া, সিলেট। রাত ৮টা ৩১ মিনিটে শুভ অধিবাস।

পরদিন ৩ জুন বুধবার ৭টা ৩১ মিনিটে ঊষা কীর্ত্তন, সকাল ৯টা ১ মিনিটে বাল্যভোগ নিবেদন। সকাল ৯টা ৩১ মিনিটে বিশেষ পূজা, অঞ্জলি প্রদান। সকাল ১০টা ৩১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ। সকাল ১১টা ১ মিনিটে বিশ^শান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান। দুপুর ১২টা ৩১ মিনিটে পদাবলি কীর্ত্তন, অপরাহ্ণ ১টা ৩১ মিনিটে রাজভোগ নিবেদন করা হবে। অপরাহ্ণ ২টা ৩১ মিনিটে সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনা।

উৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দ ও অনুরাগীদেরকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা ভারতের কলকাতার ২৪ পরগনার বারাসাতে ১৭৩০ খ্রিস্টাব্দে আবির্ভুত হন। তিনির তিরোধান হয় বাংলাদেশের নারায়নগঞ্জের বারদীতে ১৮৯০ খ্রিস্টাব্দে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন