মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ সিলেট জেলা চ্যাম্পিয়ান মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ ব্যাডমিন্টন দল।
সিলেট সরকারি কলেজের খেলার মাঠে বুধবার (৩ ডিসেম্বর) আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সিলেট জেলা পর্যায়ের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এতে মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের ব্যাডমিন্টন টিম ফেঞ্চুগঞ্জ উপজেলার চ্যাম্পিয়ন টিম হিসেবে অংশগ্রহণ করে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন টিমের সাথে প্রতিযোগিতা করে ফাইনাল খেলায় সিলেট সরকারি মহিলা কলেজের ব্যাডমিন্টন টিমের মুখোমুখি হয়।
ফাইনাল খেলায়ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শামীমা বেগম ও তাহিয়া সুলতানা তাসমি অত্যন্ত সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সিলেট জেলার সেরা ব্যাডমিন্টন টিম হিসেবে জয় লাভ করে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার, কলেজের এডহক কমিটির সভাপতি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইয়াসিন সরকার, অধ্যক্ষ মো. আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) গোলাম রব্বানী মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সীমা সরকার বিজয়ী দলকে অভিনন্দন জানান।
কলেজের প্রভাষক মোহাম্মদ মাসুক মিয়া, প্রভাষক হুমায়ুন কবির ও অফিস সহায়ক জামাল হোসেন মেয়েদের সার্বিক তত্ত্বাবধান করেছেন।
