
ছবি, সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ক্রিস ওকসকে নিয়ে। মোহাম্মদ আমির ও আজমতুল্লাহ ওমরজাই ফিরে যাওয়ার পর যা ভিন্ন মাত্রা পায়। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিলো।বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা ওকস বিপিএলের মঞ্চেও নিজের জাত চেনাতে প্রস্তুত। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন তিনি। যা আলো বাড়াবে এবারের আসরের।
এছাড়া আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টির মতো প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা থাকা এই ইংলিশ তারকা সিলেটের একাদশে ভারসাম্য এনে দেবেন বলে আশা করা হচ্ছে।অবশ্য মেহেদী মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দলটি।