- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষনা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।ই-পেপার সাবস্ক্রাইব করুন

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন