সিলেট কমার্স কলেজ-এ বর্নাঢ্য র্যালি, রিফ্রেশমেন্ট ও ওয়েবেনারে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে।
১০ নভেম্বর International Accounting Day -২০২৬ উপলক্ষে Bangladesh Accounting Association অনুমোদিত সিলেট ডিভিশনাল ভেন্যুতে সিলেট কমার্স কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং সিলেট বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যাপক, ব্যাংকার, পেশাজীবি, সুধীজনদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি, রিফ্রেশমেন্ট এবং ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব ও এর প্রসারকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকালে সিলেট কমার্স কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সিলেট কমার্স কলেজ, মুহিবুর রহমান একাডেমি, শাহজালাল সরকারি কলেজ, মনতলা হবিগঞ্জ, সরকারি মদন মোহন কলেজ, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আমিন হোসাইন এন্ড কোম্পানি (চার্টাড একাউন্ট্যান্ট) -এর ফেলো স্টুডেন্টদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়, যাতে হিসাববিজ্ঞান দিবসের তাৎপর্য ও ব্যবসায় শিক্ষার প্রসারমূলক বিভিন্ন স্লোগান ছিল।
র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনার প্রাঙ্গণে এসে একটি সংক্ষিপ্ত জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল ওয়াদুদ।
দিবসটির তাতপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, আমিন হোসাইন এন্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার তোফাজ্জল হোসেন বাবুল এফসিএ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান মঈনুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর মো. শামসুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুল কাদের জিলানী, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মকুব আলী, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান জনাব আশরাফুল হক, সরকারি এমসি একাডেমি-এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলাল মিয়া, দি এইডেড হাই স্কুল সিলেটের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, ওয়েষ্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রভাষক মঞ্জুর-উল-মা-আবুদ, পুবালী ব্যাংক ওসমানী মেডিকেল উপশাখার ইনচার্জ হাফিজুর রহমান হিপু, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপুর্ব বৈদ্য, সরকারি মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, শাহীন আহমদ, মোহাম্মদ আব্দুর রব ও দেওয়ান আসকির আলী, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া, মুহিবুর রহমান একাডেমির শিক্ষক মো. রাসেল মিয়া, সিলেট কমার্স কলেজের সহকারী অধ্যাপক শাহিমা খানম হেপী, সহকারী অধ্যাপক অসীম কুমার রায়, সহকারী অধ্যাপক সাম্মিনা জান্নাত চৌধুরী, প্রভাষক পরশ মনি দেব, প্রভাষক সজীব দত্ত, প্রভাষক নাহিদ আহমদ, প্রভাষক মো. তারেকুল ইসলাম।