- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেট মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক ২৮ অক্টোবর বুধবার বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, সহ-সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির প্রমুখ।

বৈঠকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং সিলেট মহানগরীকে যুব জমিয়তের দুর্গ হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানসহ সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন