সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দিরাই থানার আমিনুল ইসলাম


পেশাদারিত্ব অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট রেঞ্জের সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। বিপি-৭৫০২০০৮৬ ৮৩

মঙ্গলবার (​৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।

​জুলাই ২০২৬ মেয়াদে দ্রুত মামলা নিষ্পত্তি, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত পণ্য উদ্ধারে অনন্য ভূমিকা রাখায় তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান (বিপি-৭৩৯৯০০৮১৯১) স্বাক্ষরিত এক সম্মাননা পত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়।

​স্বীকৃতি পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,আমার উর্ধবতন কর্মকর্তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কাজের মূল্যায়ন করে আমাকে সম্নানীত করায়। এই সম্মান,স্বীকৃতিই কর্মপ্রেরণা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অর্জন কেবল আমার একার নয়, দিরাই থানার পুরো টিম এবং সাধারণ জনগণের সহযোগিতার ফল।

সবাই আমাকে নিজ নিজ অবস্থা থেকে পাশে থেকে সহযোগীতা করেছেন। আগামী দিন গুলোতেও পাশে থাকলে আমরা সবাই মিলে অপরাধমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ দিরাই গড়ে তুলতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন