সিলেট সীমান্তের ছয়টি স্পটে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে প্রায় পৌঁনে দুই কোটি টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এরমধ্যে চোরাইপথে ভারতে পাঠানো বাংলাদেশি পণ্যও রয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তের বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক পৃথকবাবে অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের বাজার মূল্য এক কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে চালানো হবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
