সিলেট সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় চারটি এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। শনিবার (৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান এবং পরবর্তীতে ৪ জুলাই ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি ভারতীয় এয়ারগান জব্দ করে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
