- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেট থেকে ৬ ঘণ্টা পর উড়লো লন্ডনগামী ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই বিমানের যাত্রা বাতিল করা হয়। প্রায় ৬ ঘণ্টা পর একই পরিসরের অন্য একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।

বুবধার (২৯ অক্টোবর) বিকাল ৪টা ২০ মিনিটে ৭৮৭ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, সকাল ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল। তবে, দুর্ঘটনার কারণে শিশুসহ ২৬২ জন যাত্রীকে নিয়ে আটকে পড়া ফ্লাইটটির যাত্রীদের অন্য ফ্লাইটে করে প্রায় ৬ ঘণ্টা পর লন্ডন পাঠানো হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিকাল ৪টা ২০ মিনিটে ৭৮৭ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানের বিজি-২০২ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই ফ্লাইটের যাত্রা বাতিল করে ঢাকা থেকে একই পরিসরের আরেকটি ফ্লাইট এনে যাত্রীদের লন্ডন পাঠানো হয়।

তিনি জানান, বিমানটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছু সময় পর পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রা বাতিল হওয়া বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন