সীমান্ত এলাকা চিহ্নিত মাদককারীদের আইনের আওতায় আনার দাবী

মাদক মুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের তাহিরপুরের দুটি ইউনিয়নে মাদক বিরোধী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চারাগাঁও পয়েন্টে অপরটি উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও বাজারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ২নং ওয়ার্ডের সচেতন যুবক, চারাগাঁও ইসলামী যুব সংঘ আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (মাইঝহাটি), বাশতলা যুব সংঘ,ফ্রেন্ড সোসাইটি ক্লাব এর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে রিপন আহমেদ, মুফতি আব্দুল হামিদ আনোয়ার হোসাইন, মাওলানা নুরে আলম, ইব্রাহিম খলিল, নিজাম, উদ্দিন মিনার,লিমন আহমেদ, আতহার আলী, তাফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক যুব সমাজে ধংশের দিকে নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় এলাকার চিহ্নিত মাদক কারবারীরা মাথাছড়া দিয়ে উঠেছে। এদেরকে কঠোর ভাবে দমন করতে হবে,না হলে আগামী দিন গুলোতে সমাজে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একেই সময়ে সচেতন এলাকাবাসীর আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও (চকবাজারে) মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদক মুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাই এগিয়ে আসলে দেশ সুন্দর হবে এবং সমাজের উঠতি বয়সী যুবকরা দেশ ও পরিবারের কাজে লাগবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদককারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানান এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন