মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ ৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হচ্ছে-উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিজিবি সূত্র জানিয়েছে, কতিপয় চোরাকারবারি বোবারথলের দুর্গম এলাকা গান্ধাই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বোবারথল বিওপি সেই এলাকায় বিশেষ অভিযান চালায়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবি দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার ৫’শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, বড়লেখা গান্ধাই সীমান্তে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১৭৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। রাতে জব্দ ইয়াবাসহ তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সোমবার রাত সাড়ে দশটায় জানান, বিজিবি ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার এজাহার লেখার কার্যক্রম চলছে।
