সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরল ভারতীয় নাগরিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।”

শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৩টায় হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন জিরো লাইনে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।”

৫৫ বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ওই প্রচেষ্টা জিরো লাইনেই প্রতিহত করে। পরে ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেন।”

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন