
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের সিঙ্গেরকাছ হাফিজিয়া মাদ্রাসায় নবনির্মিত ভবনে ক্লাস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের প্রথম দিনের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসার নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস ও ছবক প্রদান কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সিঙ্গেরকাছ গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী সরাফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সিঙ্গেরকাছ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান, বন্দরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম। শিক্ষার্থীদের ছবক প্রদান করেন সিংঙ্গেরকাছ হাফিজিয়া মাদ্রাসার পিন্সিপাল হাফিজ মোর্শেদুল হাসান।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক ক্বারী লিলু আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কয়েছ আহমদ, ব্যবসায়ী দুলাল আহমদ, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইমরান খান সিরাজী, মাওলানা আব্দুল ওদুদ, মর্তুজ আলী, মাস্টার আওলাদ হোসেন, ক্বারী জুয়েল আহমদ, আজর আলী, তোফায়েল খান বিপন, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তাওহীদ আহমদ এবং নাতে রাসুল পরিবেশন করেন সুয়েব আহমদ।
স্বাগত বক্তব্য দেন সিঙ্গেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনাঈম খান। বক্তারা মাদ্রাসার রাস্তা উন্নয়নের জন্য সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।