- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিউক চেয়ারম্যানকে নারী ও শিশু অধিকার ফোরামের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেট।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জামিল আহমেদ, অধ্যাপক আব্দুল মুমিন পারভেজ, শাহনাজ কুলসুম আরা, ইসফাক আহমেদ, বুরহান উদ্দিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সুলতানা রহমান দিনা, কৃষিবিদ গোলাম রব্বানী, কৃষিবিদ আব্দুর রাকিব প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান কয়েস লোদীর সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন