- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সড়ক দুর্ঘটনায় নিহত আবুল হাসান সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মাওলানা আব্দুল মালিকের ছোট ছেলে, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিচিত মুখ আবুল হাসান সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জের চেকপোস্ট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আবুল হাসান সাঈদ। পরে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউ ও লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়।

দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার দুপুরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, স্বজন, সহকর্মী, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন