সকল ষড়যন্ত্র রোখে জামায়াত ভোট বিপ্লবের সৃষ্টি হয়েছে: মাওলানা তোফায়েল

সারা দেশে সকল ষড়যন্ত্র রোখে দিয়ে জামায়াতে ইসলামীর ভোট বিপ্লবের সৃষ্টি হয়েছে। এই বিপ্লব কোনোভাবেই রোধ করতে পারবে না কোনো ভয় হুমকি দিয়ে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ বাংলাদেশে ইনসাফ ও ন্যায় বিচার এবং জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করছে। বিগত দিনে যে লুটপাট, চাঁদাবাজি দখলবাজি হয়েছে জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে তা আর থাকবে না, তা কাউকে করতেও দেয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠি উপজেলা আমীর রুকন উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী বলেন, হিন্দু , বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমাদের আপন জন ভাই। তারা বাংলাদেশের সম্মানিত মানুষ, আমাদের প্রিয়জন। আপনাদের কে জামায়াতে ইসলামীর সব সময় পাশে রেখেছিল আর আগামী দিন গুলোতে রাখবো সব সময়।

তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন ভাবে হুমকি ভয় দেখাচ্ছেন বলছে দাঁড়িপাল্লার জন্য এত পাগল হউছো ,১২ তারিখের পর এলাকা ছাড়তে হবে। এই সব হুকমি ধামকি রোধ করে সাহস নিয়ে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করে এর জবাব দেয়া আহবান জানিয়েছেন।

প্রশাসনের দায়িত্বশীল ও নির্বাচন কমিশন কে হুশিয়ার করে বলেন,আপনারা সঠিক ও নিরপেক্ষ ভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন না হলে আবারও ২৪ সৃষ্টি হবে। ভোট কেন্দ্রে কোনো ষড়যন্ত্র হলে ঐক্য বদ্ধ ভাবে প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র ও টাকার ফাঁদে পা দিবেন না কেউ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারীদের চিকিৎসা,শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও সর্বস্তরের জনগণের জন্য চাঁদাবাজ মুক্ত,ন্যায় ও ইনসাফের সমাজ ব্যবস্থা গড়ে তুলা হবে। সর্বপুরি শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল তৈরি করা হবে সুনামগঞ্জ ১ আসনে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা জামায়াতে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল্লাহ। এছাড়া জামায়াতে ইসলামী বিভিন্ন স্থরের নেতাকর্মী কর্মী সমর্থকগন বক্তব্য রাখেন।

এসময় সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী সমর্থকগন সভা স্থলে উপস্থিত হন। সভা চলাকালে বিএনপি থেকে বেশ কিছু নেতা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খানের হাত ধরে যোগদান করেন।

এরপূর্বে নেতাকর্মী ও সমর্থকগন মিছিল নিয়ে মাঠে জমায়েত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন