সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলার স্বাস্থ্য সহকারী অলিউর বদলী

হবিগঞ্জ থেকে প্রকাশিত স্হানীয় দৈনিক “দৈনিক বিজয়ের প্রতিধ্বনি” পত্রিকায় সংবাদ প্রকাশের পর লাখাই উপজেলার স্বাস্থ্য সহকারী অলিউর রহমান চৌধুরী কে চুনারুঘাটে বদলী করা হয়েছে।

গত ১২ মে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় লাখাইয়ে ইপিআই কেন্দ্রে অনিয়ম,টিকা বঞ্চিত ১৫৩ জন শিশু এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

১২ মে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস স্বাক্ষরিত স্মারক নং সিসাহবি/শা-২/বদলী/২৬/ নং আদেশে স্বাস্থ্য সহকারী অলিউর রহমান চৌধুরী কে বদলী করা হয়।

এবিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফিন বলেন স্বাস্থ্য সহকারী অলিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সিভিল সার্জন এর শোকজ নোটিশের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট উপজেলায় বদলী করা হয়েছে এবং ১৩ মে বুধবার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বদলীর ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে লাখাই উপজেলার স্বাস্থ্য সহকারী অলিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ।

শোকজ নোটিশ সূত্রে জানা যায়,বিশ্ব স্বাস্থ্য সংস্থা হবিগঞ্জ জেলার প্রতিনিধি ডাক্তার খন্দকার ওয়াকিল আহমেদ গত ৪ মে ২০২৬ ইং তারিখে উপজেলার বামৈ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড অর্থাৎ ইপিআই ওয়ার্ড কেন্দ্র নং ২ এ পরিদর্শন কালে ৮টি বিষয়ে দায়িত্ব অবহেলা, বিভিন্ন অনিয়ম ও সেচ্ছাচারিতা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিনি জেলা সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী অলিউর রহমান চৌধুরী কে জেলা সিভিল সার্জন এর স্বাক্ষরিত এক শোকজ নোটিশে উল্লেখ করেন যে, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব অবহেলা করার কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় হবেনা মর্মে ৬ ই মে ১১৩২ নং স্মারকে এক শোকজ নোটিশ প্রেরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন