স্ত্রীর পরকীয়ার জেরে, অতপর…

আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়ায় দাম্পত্য কলহের জেরে বিষপানে নাঈম মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নাঈম মিয়া নোয়ানগর গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। জগড়ার এক ফাকে নাঈম বাড়ি থেকে বের হয়ে নিজ গ্রাম সংলগ্ন কালনী নদীর তীরে বেড়িবাঁধ নামক এলাকায় চলে যান। সেখানে রাতের কোন এক সময় তিনি বিষপান করেন।

রবিবার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী নাঈমকে বেড়িবাঁধ এলাকায় ধচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পায়। তিনি নাইমকে দেখে শোর চিৎকার শুরু করেন।

পরে স্থানীয়রা এসে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় এক বছর পুর্বে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের গোলাপ মিয়ার কন্যা চম্পার সঙ্গে পারিবারিকভাবে নাঈমের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পরও চম্পার সঙ্গে তার খালাতো ভাইয়ের পরকীয়া চলছিলো বলে অভিযোগ উঠে।

এসব ঘটনায় নাঈম দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। স্ত্রীর পরকিয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তীব্র ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নাঈম কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন