সুনামগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিলেন জামায়াত আমীর

সকল জলপনার অবসান করে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের প্রার্থী তোফায়েল আহমেদ খান এর হাতে তুলে দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে দুপুরে সুনামগঞ্জ-১ ও ৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেয়া হয়।

এসময় আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান জানিয়েছেন জামায়াতে প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে নেজামে ইসলাম পার্টি কে দিয়েছিলাম। সার্বিক ব্যবস্থা বিবেচনা করে তাদের সাথে আলোচনা করলে তারা আমাদেরকে এই আসনটি উপহার দিয়েছেন। আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়ি দিন, আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ।

এ সময় তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসন তাহিরপুর জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা চারটি থানা নিয়ে আসন। মার্কা আছে কোন সে মার্কা দাঁড়িপাল্লা,তখন দাঁড়িপাল্লার শ্লোগানে মুখরিত হয় আলীয়া মাদ্রাসা মাঠ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন