সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন বাজারে আনিসুল হকের সমর্থনে ধানের শীষের মিছিল

সুনামগঞ্জ-১ আসনে(তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক এর সমর্থনে তাহিরপুর বাজার, লাউড়েরগড় বাজার, বালিয়াঘাট (নতুন বাজার), বাগলী, বাদাঘাট, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর বাজারে পৃথক পৃথক ভাবে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যার পর মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মিছিলে ও পথসভায় অংশ গ্রহণ করে।

নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ, বিএনপি নেতা হাবিবুর রহমান সংগ্রাম, ওমর গণি,আমির শাহ। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, আনিসুল হকই যোগ্য নেতৃত্বে বিগত দিন গুলোতে আন্দোলন সংগ্রামে বিপদে আপদে আমরা ঐক্য বদ্ধ ছিলাম তাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে দল একজন যোগ্য সৎ বিএনপির জন্য নিবেদিত এক বিএনপি পাগল মানুষের হাতেই যোগ্য নেতৃত্ব ঐক্য বদ্ধ হয়ে এই আসনটি বিপুল ভোটে বিজয়ী করবো এবং তারেক রহমানকে উপহার দিবো। আনিসুল হক বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে আমরা বিশ্বাস করি কারন তার অর্থের লোভ নেই বরং জনগন ও দলের জন্য নিবেদিত সব সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন