সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: খসরুল আলম 

সুনামগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মো: খসরুল আলম নির্বাচিত হয়েছেন।২০২৫-২০২৬ সালের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মো: খসরুল আলম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, বড়ছড়া আমদানি কারক গ্রুপের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ (সাবেক) সফল চেয়ারম্যান। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে ২০০৮ সাল থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি রয়েছেন।

নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়া মোহাম্মদ খসরুল আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে তার দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একেই সাথে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন