সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি তারেক, সম্পাদক উবায়দুল

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে মো.তারেক মিয়াকে সভাপতি উবায়দুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং রাহুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​সভাপতি মো. তারেক মিয়া, সিনিয়র সহ-সভাপতি: হুঁশিয়ার আলম, ​সহ-সভাপতি কাজী মেজবা ও মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, ​যুগ্ম সাধারণ সম্পাদক মমিনূর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া, ​প্রচার সম্পাদক মুহিত মিয়া।

​কেন্দ্রীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নবগঠিত এ আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

​দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, এই কমিটির মাধ্য

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন