সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারী-টহল


ওসমান হাদির ওপর হামলাকারীরা কোন ক্রমেই যাতে সুনামগঞ্জের সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারী,টহল তৎপরতা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে বিজিবি।

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে এই টহল জোড়দার করেছে রবিবার আরও জোরদার করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ান বিজিবি।

২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানায়,সীমান্তবর্তী জনসাধারণের মাঝে আসামীদের ছবিসহ বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিতরণ করা হয়েছে যাতে করে তারা কোন তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে অবহিত করতে পারে। নিয়মিত টহলের অতিরিক্ত হিসেবে সম্ভাব্য ক্রসিং রিক্রসিং পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। এছাড়াও, গুরুত্বপূর্ন পয়েন্ট সমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন