সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী সভা। সেই মন্ত্রীসভায় সুনামগঞ্জের কোনো এমপি ভাগ্যে জুটবে মন্ত্রীত্ব নাকি এবার বঞ্চিত হচ্ছে হবে সুনামগঞ্জবাসী তা নিয়েই চলছে আলোচনা জেলা জুড়ে। তবে আশার আছেন জেলাবাসী বিগত দিনের মতই যোগ্যতা,দক্ষতার বলে মন্ত্রীত্ব পাবেন নির্বাচিত এমপিদের একজন।
বিগত দিন গুলোতে নির্বাচিত সরকারের মন্ত্রী সভায় সুনামগঞ্জের এক জন হলেও মন্ত্রী পদমর্যাদা পেলেও এবারও কি পাচ্ছে সুনামগঞ্জবাসী কোনো মন্ত্রী পদমর্যাদার কোনো এমপিকে। যাকে দিয়ে সুনামগঞ্জ বাসী গৌরবান্নিত হবেন, আদায় করবেন পাপ্য অধিকার আর পাবেন সরকারী ভাবে এলাকায় উন্নয়নের সুফল। নাকি বাদ পড়ছেন,কারন সিলেট বিভাগের অনেকের নাম শুনা গেলেও সুনামগঞ্জে নির্বাচনে ৫টি আসনে বিজয়ী প্রার্থীদের কারো নাম এখনো পর্যন্ত শুনা যায়নি বিএনপি মন্ত্রী সভায় নামের তালিকায়। এনিয়ে সমগ্র জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।
রাজনৈতিক বিশ্লেষকগন বলছেন, সুনামগঞ্জের সুনাম রয়েছে আর বিগত দিনে সরকার গঠনে সুনামগঞ্জের কৃতি সন্তানগন যারা মন্ত্রী পদমর্যাদার দায়িত্বপ পেয়েছেন। আর সুনামগঞ্জের সুনাম বদ্ধি করেছেন। করেছেন সুনামগঞ্জবাসীর উন্নয়ন সহ সারাদেশে সুনামগঞ্জবাসীকে পরিচিত পেয়েছে।
জেলার সচেতন মহল বলছেন, বিগত দিন গুলোতে যেহেতু সুনামগঞ্জবাসী মন্ত্রী পদমর্যাদার একজন হলেও পেয়েছেন এবারও পাবেন। যদি সুনামগঞ্জ বাসীর জন্য মন্ত্রী পদমর্যাদা কাউকে দেয়া হয় তাহলে জেলা বাসীর অনেক অপূরনীয় স্বপ্ন ও অকাংখা পূরণে সহায়ক হবে।
বিএনপি নেতা সিরাজ খন্দকার সহ নেতৃবৃন্দ বলছেন, আমরা আশা করছি নির্বাচিত ৫ জন এমপির মধ্যে একজন হলেও বিএনপির মন্ত্রীসভায় স্থান পাবেন। এই অবহেলিত হাওর বাসির জন্য একজন মন্ত্রী পদমর্যাদার দরকার। হাওরাঞ্চলে মানুষের কথা বলার জন্য একজন মন্ত্রী পেলে অবহেলিত মানুষজন তাদের কষ্টের সুফল পাবে।
টাংগুয়ার হাওর পাড়ে বাসিন্দা ও কৃষক ফারুক মিয়াসহ অনেকেই জানান, হাওর পাড়ের বাসিন্দাদের জন্য সরকার গুরুত্ব দিবে তার জন্য একজন মন্ত্রী পদমর্যাদা পেলে আমাদের জন্য ভাল হয়। যিনি হাওরাঞ্চলে মানুষের কষ্ট দূর করতে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে কাজ করবেন এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আদায় করবেন।
