
সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (৬ জুন) সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আয়োজনে র্যালীতে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান, সিভিল সার্জন মোঃ জসিম উদ্দিন, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক,ডাঃ মাহবুবুর রহমান স্বপন,এছাড়াও ডাঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
র্যালী শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিয়মিত বর্জ্য অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।