সুনামগঞ্জের দুটি উপজেলায় হামের উপসর্গ নিয়ে গত দুদিনে দুই শিশু সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তবে কেউই সুনামগঞ্জে মারা যায়নি। সুনামগঞ্জে আক্রান্ত অধিকাংশরাই সুস্থ হয়ে উঠেছেন।
হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (০৭ মে) একজন তার আগের দিন বুধবার (৬ মে) এক শিশু মারা গেছে।
নিহতরা হলো,জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগর গ্রামের জাকারিয়া আহমেদ এর মেয়ে জারা বেগম(৭ মাস) ও জেলার শান্তিগঞ্জ উপজেলার সুন্নাহ মিয়ার মুসতাকিন(৬ মাসের শিশু)।
সুনামগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন এবং দু’জন শিশুর মৃত্যু নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা শিশুদের সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে, তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
