সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সাজ্জাদ মিয়া (৩৫) নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,সাজ্জাদ মিয়া একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি হোসেনপুরে অভিযান চালিয়ে থাকে আটক করে। পরে গ্রেপ্তারকৃত সাজ্জাদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
