- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুনামগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি লাইভে এসে বললেন, ‘আমি নির্দোষ’

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসির মিয়া (৩৫) এক আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে আসামীর স্বজনরা।

শুধু এই ঘটনায় ঘটেনি নিরাপদ স্থানে গিয়ে লাইভে গিয়ে হ্যান্ডকাফসহ জানিয়েছেন। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পর রাত ১১ টার দিকে সে লাইভে এসে ঘটনার বর্ননা দেয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে ওই আসামীর লাইভে দেয়া ৬ মিনিট বক্তব্যে তাকে আটক করা থেকে শুরু করে পালিয়ে আসা এবং কি কারনে কারা তাকে সহ চার ভাইকে ডাকিত মামলায় আসামী করা হয়েছে তা তুলে ধরে এসময় তার হাতে হ্যান্ডকাফ দেখা যায়।

পুলিশ সূত্রে জানায়,বুধবার রাত ৯টার দিকে দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় তার স্বজনরা জোড় করে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার হাতে পুলিশের হ্যান্ডকাফ পরানো ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে।

এ বিষয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মোঃ আজির উদ্দিন জানান, আসির মিয়াকে আটক করার সময় সেখানে হইচই শুরু হলে সুযোগ বুঝে সে পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্লাহ জানান, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। আমি ঘটনাস্থলে এসেছি প্রকৃত ঘটনা জানার জন্য।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান,এই বিষয়টি আমি অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন