সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকার পৃথক দুটি স্থান থেকে আহাদ মিয়া (৪০) ও অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর) উপজেলা নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবর স্থানের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ ও শ্যামারগাঁও লাফার্জ সীমান্ত ও ভারতের মেঘালয়ের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪০) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আহাদ মিয়া (৪০) নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে ও গরু-মহিষের একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ মিয়ার মরদেহ ভারত সীমান্ত এলাকা থাকায় বিকালে ভারতীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আহাদ নিহতের কারন হিসাবে স্থানীয়দের ধারনা ব্যবসায়িক লেনদেন জনিত কারণে থাকে হত্যা করা হয়েছে। তবে অজ্ঞাত নারীর বিষয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
