সুনামগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনার নারীসহ নিহত ৬

সুনামগঞ্জের দুটি উপজেলায় পৃথক পৃথক অটোরিকশা-বাস সংঘর্ষে ও বাস চাপায় নারী সহ ৬ জন নিহত হয়েছে।
জেলার ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অন্যান্য নিয়ে নিহতের আত্মীয় স্বজন না আসায় পরিচয় জানা যায় নি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। একেই দিনে জেলার দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই-মদনপুর সড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নামা ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

ছাতকে নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন-সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে অপর নিহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল,অপর সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল রিফাত নামপ পরিবহন নামের একটি বাস। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহী সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং গুরুত্বর আহত অবস্থায় ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের তিওরজালাল গ্রামের ইসব আলী, ইসব আলীর মেয়ে, আপন ভাতিজী নিলোফা বেগম ও নিলোফা বেগমের স্বামী একই উপজেলার বিন্নাকুলী গ্রামের শাহাব উদ্দিন।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, ছাতকের জালালপুরে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং গুরুত্বর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই মদনপুর সড়কে এক জন মারা গেছেন। দুটি ঘটনায় নিহতদের আত্মীয় স্বজন না আসায় নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন