- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে শতাধিক আহত

সুনামগঞ্জের ছাতক ও দিরাই উপজেলার পৃথক দুটি সংঘর্ষে দুই পক্ষের শতাধিক আহত হয়েছে।

বুধবার জেলার ছাতক উপজেলায় সকালে মিনি ফুটবল বার টুর্ণামেন্ট নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ও দিরাই উপজেলায় দুপুরে ছেলে-মেয়ের প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানিয়েছেন, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে মিনি ফুটবলবার টুর্ণামেন্ট নিয়ে ঝগড়া হয়। এর জেরধরে সকালে গ্রামবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় মাটিয়াপুর গ্রামের যুবক। এঘটনায় গ্রাম দুটির প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা শুরু হয়। এনিয়ে দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে।

দুটি পৃথক সংঘর্ষ শতাধিক আহতদের গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন