সুনামগঞ্জে সাবেক ভিপি অ্যাডভোকেট মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আটক 

পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৬ মার্চ) সন্ধার পর সুনামগঞ্জ ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দুইজনের গ্রেপ্তার নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার।

তিনি জানিয়েছেন,পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

আটক মনিষ কান্তি দে মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা ও সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। অপর দিকে, অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা এবং তার বাড়ি উপজেলার মঙ্গলকাটা এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা স্বাধীনতা দিবস উপলক্ষে কালেক্টরেট এলাকায় মিছিল করে। মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্মাঞ্জলী প্রদান করা হয়। এই কর্মসূচিতে এরা দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন