সুনামগঞ্জে টিউবওয়েলে বর্ষায় পানির মধ্যেই গ্যাস বের হচ্ছে

দ্বিতীয় বারের মত আবারও বর্ষায় পানির মধ্যেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডুবন্ত টিউবওয়েল থেকে উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়ির সামনে টগার হাওরে ঘটনা ঘটেছে। কাদাপানি মিশ্রিত এ গ্যাস উদগীরণ দেখতে সেখানে ছুটে যাচ্ছে উৎসুক জনতা।

এর পূর্বে একেই স্থানে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় এলাকা বাসীর কাছ থেকে জানা গেছে,উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়ির সামনে হাওরে শুকনো মৌসুমে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচে থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। যা এক সময় দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। এসময় নলকূপ বসানো শ্রমিকরা ভয়ে দূরে সরে যান। পরে স্থানীয় এলাকাবাসী সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করে এবং সেই ভিডিও দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই গ্যাস উদগীরণ বন্ধ হয়ে যায়। আজ আবার ঠিক একেই যায়গা থেকে বর্ষায় পানির মধ্যেই গ্যাস একেই যায়গা থেকে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হয়েছে। তা দেখে স্থানীয় এলাকাবাসী মধ্যে উৎবেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী দাবী করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ যে এই বিষয় গুরুত্বপূর্ণ সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কারন একেই জায়গায় বার বার গ্যাস বের হচ্ছে তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় গ্যাস বের হবার সত্যতা নিশ্চিত করে জানান, গত জানুয়ারি মাসের ৩ তারিখে একেই স্থান থেকে গ্যাস বের হয়েছিল। আজকে সকালে আবারও বের হথে থাকে তা দুপুরের দিকে বন্ধ রয়েছে। গত তারিখে যখন গ্যাস বের হয় তখন বাপেক্সের সাথে কথা বলেছিলাম। এই বিষয়টি জানানো হয়ে পরে তারা এসেছিলো। তবে যে পরিমান গ্যাসের চাপ থাকা প্রয়োজন তা না পাওয়ার তারা এনিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। এবারও এমনটাই হয়ে তাই এই বিষয়টি আবারও তাদেরকে জানাবো। এছাড়াও এই বিষয় কি করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন