সুনামগঞ্জের ৫টি আসনে নারী ভোটারাই কিং মেকার হবে জয়-পরাজয়ে

সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্থ সময় পার করছেন। তাদের লক্ষ্য পুরুষ ভোটারদের পাশা পাশি নারী ভোটারদের মন জয় করা।

কারন এবার ভোটের মাঠে সুনামগঞ্জে ১০ লক্ষাধিক নারী ভোটার কিং মেকার হিসাবে নির্ধারণ করবে নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয় মনে করছেন সচেতন মহল।

কেননা নারীরা এখন অনেক সচেতন,বিগত দিন গুলোর তুলনায়। তারা এখন পুরুষের (পরিবারের প্রধানের) পাশা পাশি রাজনৈতিক বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভাল আর মন্দ হিসাব করছেন বিগত দিন গুলোতে অনুষ্ঠিত নির্বাচন গুলোকে সামনে রেখে। তারা যুগ যুগ ধরে পরিবারের প্রধানের কথা মত ভোট দিলেও দিন বদলের পালায় এবার ভোটের মাঠে নারীরাই সৎ যোগ্য প্রার্থী নির্ধারণ করতে ভোট কেন্দ্রে গিয়ে জয়-পরাজয় নিশ্চিত করবেন প্রার্থীদের বলে মনে করছেন সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা গেছে,এবার জেলার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ আসনে ভোটার ২০ লাখ ৫০ হাজার এর মধ্যে পুরুষ ১০ লক্ষ ৪১ হাজার ৭২১ জন এবং নারী ১০ লক্ষ ৯ হাজার।

এদিকে, নির্বাচনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীগন ও তাদের নেতা কর্মী সমর্থক গন ঘরে ঘরে যাচ্ছেন,চাচ্ছেন ভোট পুরুষ ও নারী ভোটারদের কাছে আর দিচ্ছেন উন্নয়ন করার নানান ফিরিস্তি আর পাশের থাকায় আশ্বাস। তবে কতটা নারী ভোটারদের মনে স্থান করতে পেরেছেন প্রার্থীগন তা দেখার বিষয় ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত।

সচেতন মহল বলছেন,পুরুষগন বিভিন্ন দলের নেতা ও প্রার্থীর সমর্থক হলেও বাড়ির মধ্যে থাকা নারীরা রয়েছেন নিরবে। বিগত নির্বাচনের মত তারাও এবার বিভিন্ন দলের কথা শুনছেন। তবে এবার তারা সৎ যোগ্য প্রার্থীকে বেচে নিবেন। আর শ্রমিক আর দিন মজুরের কাজে ঘরের বাহিরে যাওয়া নারীরা রয়েছে বিগত দিন গুলোতে বাস্তবতা সামনে রেখে যোগ্য প্রার্থী নির্বাচনের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিভিন্ন দলের নেতাগন বলছেন,এবার নারী ভোটারদের দিকে সবার নজর তারা কি করেন। তাই নারীদের কে বিভিন্ন ভাবেই বুঝানোর চেষ্টা চলছে। আর ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করাও হচ্ছে।

একাধিক প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে নারীদের কে বেশী গুরুত্ব দিচ্ছেন তারা। কারন হিসাবে তারা বলছেন,সময় পাল্টে গেছে,অনেকের কাছে বিভিন্ন দলীয় প্রার্থীর প্রতিনিধিগন গেছেন,সে জন্য পছন্দও করেছেন নানা ভাবে আর ব্যক্তিগত পছন্দও রয়েছে। এদিকে, আগে পরিবারের প্রধানের কথাই শেষ কথা ছিলো। এবার তা নাও হতে পারে। সে জন্য নারীদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আগ্রহী করতে ও নিজ নিজ দলীয় প্রতিকে ভোট দিতে বলা হচ্ছে।

সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) দেওয়ান জয়নুল জাকেরিন জানান, নারী ভোটারদের গুরুত্ব দেয়া হচ্ছে বেশী। তারা এবার সকল দলমতের উর্ধ্বে থেকে সৎ যোগ্য প্রার্থী কেই নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে সেই লক্ষ্যে কাজ করেছি আশা করছি নারী ভোটাদের বেশী ভোটেই আমি পাবো।

সুনামগঞ্জ-১ আসনের( তাহিরপুর, জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি পরিবারের নারী ভোটারদের কাছে গিয়েছি দীর্ঘদিন ধরে আর আমার নেতা কর্মীগন যাচ্ছে বিএনপির প্রতি তাদের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই অধির আগ্রহ নিয়ে ভোট দিতে অপেক্ষায় আছে। এছাড়াও তাদের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করছি। তারা এবার ভোট কেন্দ্রে যাবে আর দেশের উন্নয়নের জন্যে বিএনপির ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

সুনামগঞ্জ-১ আসনে(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান জানান, নির্বাচনে নারী ভোটারদের এবার অংশ গ্রহণ বেশী হবে আশা করছি সেই লক্ষ্য আমরা কাজ করছি। আর তাদের ভোট এবার ন্যায় ইনসাফ ও দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভুল করবে না।

সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির জানান, অবহেলিত এই নির্বাচনী আসনের নারী ভোটারগন এবার তাদের পছন্দের ও যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবে কারন তারা দেশের পরিবর্তন চাইছে। আর আমাদের নারী টিম আছে যারা নারী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছে যে তারা সকল দলমতের উর্ধ্বে থেকে যোগ্য প্রার্থী বেচেঁ নেয় দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন