সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
তিনি সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার তাহিরপুর,মধ্যনগর ধর্মপাশা উপজেলার হাওরের প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি বোরো ফসলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) নির্দেশনা ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় তিনি সংশ্লিষ্ট পিআইসিদের হুশিয়ার করে জানান,বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হলে আর প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা, তাহিরপুর থানার ওসি আনিমুল ইসলাম, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক ও তাহিরপর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাখাওয়াত সোহেন, শফি আলম, তোজাম্মিল হক নাসরুম, আতিকুর রহমান আতিক প্রমুখ।
